Monday, April 13, 2026

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল থানা, জখম ৫ পুলিশকর্মী

Date:

Share post:

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল থানা। ঘটনায় জখম হয়েছেন ৫ পুলিশ কর্মী। বুধবার বাংলাদেশের রাজধানী ঢাকার জনবহুল এলাকার পল্লবী থানায় ঘটনাটি ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোরবানির ঈদের ঠিক আগেই এমন ঘটনার জেরে প্রবল আতঙ্কিত জনগণ। জানা গিয়েছে, জঙ্গি হামলার সতর্কতা ছিলই। এদিন ভোরে থানার মধ্যেই বিস্ফোরণের ঘটনা তেমনই ইঙ্গিত মিলছে।

এই ঘটনায় এই ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়, অস্ত্র এবং ভারী একটি বস্তু ছিল। ভোরে ওই ভারী বস্তুটি হঠাৎ বিস্ফোরিত হলে ৪ জন পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন।

আহতদের প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর একজন পুলিশকর্মীকে সেখান থেকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়। দুজন পুলিশকর্মীকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...