Saturday, April 4, 2026

৪৫ পেরোলেই ‘নো এন্ট্রি’ এবার যুব তৃণমূল কংগ্রেসে

Date:

Share post:

৪৫ বছর পেরোলেই ‘নো এন্ট্রি’ এবার যুব তৃণমূল কংগ্রেসে। নতুন কমিটি তৈরির পর নতুন জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে সংগঠনের অবস্থান পরিষ্কার করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বয়স যাচাই করেই যে সংগঠনে আসতে হবে তাও স্পষ্ট করে দেন। একুশের ভোটকে সামনে রেখে সংগঠনকে নিয়মের নিগড়ে বাঁধলেন যুব সভাপতি। এদিনের ভার্চুয়াল বৈঠক থেকে সিদ্ধান্ত হল…

১. ১০ অগাস্টের মধ্যে জেলাগুলিকে নতুন কমিটি তৈরি করে ফেলতে হবে।

২. আমফান দুর্নীতির সঙ্গে কেউ যুক্ত থাকলে তাকে যেন কমিটিতে না নেওয়া হয়।

৩. তৃণমূল যুবশক্তির নতুন প্রচার কর্মসূচিতে ৫ লক্ষ সদস্য হয়েছেন। আরও ৫ লক্ষ সদস্য পদ তৈরির টার্গেট নিয়ে নামতে হবে। একইসঙ্গে কর্মীদের আরও জনসংযোগ হয় তেমন কর্মসূচি হাতে নিতে হবে।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...