Tuesday, April 7, 2026

কোভিড বিমা , অতিমারির এককালীন টাকার দাবিতে শুটিং বন্ধ করল জি ও সান বাংলা

Date:

Share post:

কোভিড বিমা ও অতিমারির এককালীন টাকার দাবিতে সমস্ত ধারাবাহিকের শুটিং বন্ধ করে দিল জি বাংলা এবং সান বাংলা। শুক্রবার থেকেই বন্ধ হল শুটিং। এ দিন সকালে ফেডারেশনের পক্ষ থেকে চ্যানেল কর্তাদের এই খবর জানানো হয়।


সূত্রের খবর, শুটিং বন্ধের বিষয়টি ফেডারেশন আর চ্যানেলের পারস্পরিক টাকাপয়সার বিবাদ ঘিরে তৈরি হয়েছে। এই বিষয়ে চ্যানেলের কর্মকর্তারা জানিয়েছেন, অতিমারির সময় চ্যানেলের তরফ থেকে টেকনিশিয়ানদের এককালীন কিছু টাকা দেওয়ার কথা চ্যানেল নিজে থেকেই ঘোষণা করে। ওই সময়ে যদিও কোনও কাজ হয়নি, তবুও যে সমস্ত টেকনিশিয়ান দৈনিক কাজের হিসেবে টাকা পেতেন, তাঁদের কাজ বন্ধ হয়ে যাওয়ায় চ্যানেল তাঁদের সাহায্যের জন্য এগিয়ে আসে। কিন্তু টেকনিশিয়ানদের অভিযোগ, সেই টাকা তাঁরা আজও পাননি। অপরদিকে, ফেডারেশনের সম্পাদক স্বরূপ বিশ্বাস বলেন, “মহামারির সময় যে টাকা দেওয়ার কথা ছিল তা আজও এসে পৌঁছয়নি। তাই টেকনিশিয়ানরা একটা নির্দিষ্ট দিনের দাবি করেছেন চ্যানেলের কাছে। সেই দিনটা জানতে পারলেই কাজ শুরু হবে।”

টেকনিশিয়ানদের শুটিং বন্ধ করার সিদ্ধান্ত একটি বড় প্রশ্ন তুলেছেন চ্যানেল কর্তৃপক্ষ। তাঁরা বলছেন, লকডাউনের সময় যে এককালীন টাকা দেওয়ার কথা তা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি মাধ্যমে আসবে। এই কর্পোরেট প্রক্রিয়ায় টাকা আসতে একটু সময় লাগে। সেই সময়টুকু না দিয়ে দুম করে শুটিং বন্ধ করা যায়?

এদিকে কোভিড বিমা নিয়ে চ্যানেল কর্তৃপক্ষকে পাল্টা প্রশ্ন করেছেন ফেডারেশানের সম্পাদক স্বরূপ বিশ্বাস।
তিনি বলেন, “শুধু টাকা নয়, এখনও অনেক ধারাবাহিক বিমার বিষয়টাও সম্পূর্ণ করেনি।” এই বিষয়গুলিকে কেন্দ্র করে শুরু হয়েছে ঝামেলা । আর তার জেরে বন্ধ হল শুটিং।

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...