Tuesday, June 23, 2026

অতিমারির লড়াইয়ে বাংলাকে কেন্দ্রের অনুদান শূন্য: সোজা বাংলায় অভিযোগ ডেরেকের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই লকডাউন ঘোষণা করেছিল কেন্দ্র। শুক্রবার, তৃণমূলের ভার্চুয়াল প্রচার ‘সোজা বাংলায় বলছি’-র তৃতীয় পর্বে জানালেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

২৬ জুলাই থেকে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নয়া মেগা ক্যাম্পেন ‘সোজা বাংলায় বলছি’। রবিবার, ভারতের বেকারত্বের হারের তুলনায় রাজ্যের বেকারত্বের হার কতটা কম সেটা তথ্য সহকারে জানানো হয়েছে।বুধবার, দ্বিতীয় পর্বে তুলে ধরা হয়েছে কোন কোন খাতে, কেন্দ্রের কাছে কত টাকা পায় রাজ্য। শুক্রবার, এক মিনিটের ভিডিও-তে ডেরেক ও ব্রায়েন অভিযোগ করেন, কোভিড মোকাবিলায় কেন্দ্রের বঞ্চনার শিকার বাংলা। তিনি জানান, এই খাতে রাজ্যের কত খরচ হয়েছে আর কেন্দ্রের থেকে প্রাপ্য কী?
সপ্তাহে তিনদিন ‘সোজা বাংলায় বলছি’ নামে নতুন ভিডিও সিরিজ প্রকাশিত হচ্ছে। প্রতি বুধ, শুক্র ও রবিবার সকাল ১১টায় প্রকাশ করা হচ্ছে একটি করে এক মিনিটের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় এই সিরিজ চলবে আগামী কয়েকমাস।
‘সোজা বাংলায় বলছি’ ভিডিও সিরিজের উপস্থাপনায় রয়েছেন রাজ্যসভার তৃণমূলের সংসদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন। এই ভিডিওগুলি আজকের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ের প্রাসঙ্গিক ক্ষেত্রগুলির ওপর তৈরি করা হবে।
এই ভিডিওগুলিতে দেখানো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ন’বছরে বাংলা কতটা অগ্রগতি করেছে। বিধানসভা এলাকা থেকে ব্লক এলাকা, সব স্তরেই চলবে এই প্রচার।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...