Saturday, April 4, 2026

ভারতীয় বায়ুসেনায় রাফাল যোগ দেওয়ার পরই ঘুম ছুটেছে পাকিস্তানের!

Date:

Share post:

ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছে রাফাল । ২৯ জুলাই বুধবার আম্বালায় এসে গিয়েছে রাফাল। যারা ভারতের সার্বভৌমত্বের ওপর হানা আনতে চায়, তাদের এবার চিন্তা করার পালা শুরু। স্বয়ং রাজনাথ সিং ওই দিন এই কথা বলেন। ইঙ্গিত যে চিন ও পাকিস্তানের প্রতি, তা পরিষ্কার। এরপরেই ঘুম ছুটল পাকিস্তানের।

পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র আয়েশা ফারুকি বলেন, “আমরা দেখেছি রাফাল কিনেছে ভারতীয় বিমানবাহিনী। এটা খুবই উদ্বেগজনক যে ভারত এভাবে নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে যেটা যথার্থ নিরাপত্তার প্রয়োজনীয়তার থেকে অনেক বেশি।” তিনি একথাও বলেন, “অত্যাধুনিক সিস্টেমের হাতবদল, যেটাকে পরমাণু বোমা নিক্ষেপণে ব্যবহার করা যেতে পারে, তাতে প্রশ্ন উঠে যায় আন্তর্জাতিক সাপ্লায়ারদের ওপর। আদৌ তারা পরমাণু বিরোধী যে অঙ্গীকার নিয়েছে সেগুলি মানছে কিনা।”

উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর ফরাসি সংস্থা দাসল্ট এভিয়েশন থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্যে ৫৯,০০০ কোটি টাকার একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুসারেই ভারতকে এই যুদ্ধবিমান জোগান দিচ্ছে ফ্রান্স। ৩৬ টি রাফাল যুদ্ধবিমানের মধ্যে ৩০ টি যুদ্ধবিমান এবং ৬টি শুধু প্রশিক্ষণের কাজে ব্যবহার করার জন্য।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...