Monday, April 6, 2026

গুণ্ডাদের চালাই! রিয়ার ভিডিওতে চাঞ্চল্য, ফাইল নিল ইডি

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য ক্রমশ জটিল হচ্ছে। বিহার পুলিশ মুম্বই পুলিশের অসহযোগিতার অভিযোগ জানানোর পর মামলার ফাইল চেয়ে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে সুশান্তর বান্ধবী রিয়ার একটি ভিডিও রীতিমতো ভাবাচ্ছে তদন্তকারীদের। সেই ভিডিওতে রিয়াকে বলতে শোনা গিয়েছে, কীভাবে এক বয়ফ্রেন্ডকে কব্জায় এনেছে। কিংবা ‘গুণ্ডাদের সঙ্গে আমি ঘর করি তাদের আমি চালাই।’ রিয়ার বক্তব্য, ‘আমায় ‘কোট’ কোর না। আমি কিন্তু অস্বীকার করব!’ এখন বিশ্ববাংলা সংবাদ এই ভিডিও যথাযথ কিনা তার প্রমাণ পায়নি। কিন্তু এই ভিডিও নিয়ে রিয়ার বিরুদ্ধে অভিযোগের সত্যতা ক্রমশ স্পষ্ট হচ্ছে। তদন্ত শুরু হয়েছে এই ভিডিওর।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...