Wednesday, June 24, 2026

বিশাখাপত্তনমে ক্রেন ভেঙে মৃত কমপক্ষে ১১, আহত বহু

Date:

Share post:

বিশাখাপত্তনমে হিন্দুস্থান শিপইয়ার্ড লিমিটেডের ক্রেন ভেঙে পড়ে মৃত্যু হলো কমপক্ষে ১১ জন শ্রমিকের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। ভাঙা ক্রেনের নীচে আরও কয়েকজন আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু করা হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রতিদিন ওই মালপত্র ওঠানো-নামানোর কাজ হয়। এদিন দুপুরেও সেই কাজ হচ্ছিল। দুপুর সাড়ে বারোটা নাগাদ হঠাৎই ভেঙে পড়ে। শব্দ শুনে ছুটে যান আশেপাশের ডকের লোকজন। ওই ক্রেনের স্বাস্থ্য ও তার পরিচর্যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, ওই ক্রেনটি বহু বছরের পুরনো। ক্রেন দিয়েই ভারী মাল তোলা হত। এদিন আচমকা ক্রেন ভেঙে পড়ায় আতঙ্কিত অন্য শ্রমিকরা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। আদৌ ক্রেন ব্যবহারযোগ্য ছিল কি না তাও খতিয়ে দেখা হবে। লকডাউনের মাঝে পরিচর্যার অভাব হয়েছিল কি না তা নিয়ে উঠছে প্রশ্ন।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...