Wednesday, April 1, 2026

নৌবাহিনীতেও কোটি কোটি টাকার দুর্নীতি! 8 অফিসারকে আটক করল সিবিআই

Date:

Share post:

নৌবাহিনীতেও দুর্নীতি!

কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের জালে নৌবাহিনীর ৪ জন অফিসার। অভিযুক্তরা নৌবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডের সদস্য। আটক করা হয়েছে আরও ১৪ জনকে। এই বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অভিযোগ, নৌবাহিনীতে ভুয়ো বিল পেশ করেছেন ওই অভিযুক্ত অফিসারেরা। নৌবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডে আইটি হার্ডওয়্যার এবং আইটি পরিষেবা দেওয়ার নাম করে ৬ কোটি ৭৬ লক্ষ টাকার ভুয়ো বিল পেশ করেছেন তাঁরা।

তদন্তকারী সংস্থার তরফে জানান হয় ক্যাপ্টেন অতুল কুলকার্নি, কমান্ডার মন্দার গোড়বলে, আর পি শর্মা এবং কুলদীপ সিং বাঘেলকে আটক করেছে তারা। সিবিআই-এর তরফে জারি করা এফআইআর-এ বলা হয়েছে, “এই সকল নৌ অফিসাররা তাঁদের পদের ব্যবহার করে নৌবাহিনীতে প্রতারণা করেছেন। গোপনভাবে সরকারি অর্থ ছিনতাই করে তারা তাঁদের পদের অবমাননা করেছেন।”

তদন্তে নেমে একাধিক জায়গায় তল্লাশিও চালিয়েছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, ২০১৬ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে মুম্বইয়ে নৌবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডে এই ভুয়ো বিলগুলি পেশ করা হয়। সিবিআই এফআইআর অনুযায়ী, ‘বিলে উল্লেখ করা কোনও সামগ্রীই নৌবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডে সরবরাহ করা হয়নি। ওয়েস্টার্ন কমান্ডের হেড কোয়ার্টারে এই সংক্রান্ত কোনও তথ্য বা কাগজপত্রও নেই’।

Related articles

IPL: ভোটের মরশুমেও চাহিদা তুঙ্গে টিকিটের, ইডেনে কি দেখা মিলবে ‘বাদশা’র?

বৃহস্পতিবার ইডেন গার্ডেনসে (Eden) আইপিএলের(IPL) বোধন। ভোটের ভরা মরশুমেও কেকেআর কে নিয়ে উৎসাহ তুঙ্গে কয়েকদিন আগেই ইডেনে টি-টোয়েন্টি...

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...

আর সাপ্লিমেন্টারি তালিকা নয়! ভোটার তালিকায় নিয়ে নতুন ধোঁয়াশা কমিশনের

মনোনয়নের কারণ দেখিয়ে এবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ বন্ধ করছে নির্বাচন কমিশন। প্রথম দফার পরে এবার দ্বিতীয় দফার...

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...