Saturday, May 30, 2026

এ রাজ্যে চালু থাকা কোনও রেল প্রকল্পই স্থগিত করা হচ্ছে না, স্পষ্ট করলো রেল

Date:

Share post:

আর্থিক সংকটের কারনে সুরক্ষার সঙ্গে জড়িত প্রকল্প ছাড়া অন্য সব নতুন রেল প্রকল্প আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত আগেই জানিয়েছে রেলমন্ত্রক৷ তবে শুক্রবার রেলবোর্ড জানিয়েছে, বন্ধ করা হচ্ছে না অত্যন্ত জটিল স্তরে বা সুপার ক্রিটিক্যাল অবস্থায় থাকা বাংলার কোনও প্রকল্প। এমনকী চালু থাকবে ডেডিকেটেড ফ্রেট করিডর প্রকল্পও। সুরক্ষা ছাড়া অন্য সব রেলপ্রকল্পের কাজ আপাতত বন্ধ রাখার গোপন নির্দেশ প্রকাশিত হয়ে যাওয়ায় চাপে পড়ে রেলমন্ত্রক। তাই ক্ল্যারিফিকেশন দিয়ে এখন পরিস্থিতি ব্যাখ্যা করতে নেমেছে বোর্ড৷ এই

ক্ল্যারিফিকেশনেই স্পষ্ট বলা হয়েছে, অর্থমন্ত্রকের নোটের উপর ভিত্তি করে রেল প্রকল্প সংক্রান্ত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার সঙ্গে বাংলার রেললাইনের ডাবলিং, ডেডিকেটেড ফ্রেট করিডর, ১০০ শতাংশ বৈদ্যুতিকরণ সংক্রান্ত প্রকল্পের কোনও সম্পর্ক নেই।

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...