Saturday, June 13, 2026

রাতারাতি বদলে গেল নকশা, দ্বিগুণ হতে চলেছে রামমন্দিরের আয়তন

Date:

Share post:

পূর্ব পরিকল্পনা বা আগের নকশা থেকে সরে অযোধ্যার রামমন্দিরের আয়তন দ্বিগুণ হতে চলেছে।

প্রায় তিন দশক আগে রামমন্দিরের নকশা তৈরি করেছিলো বিশ্ব হিন্দু পরিষদ৷ এতদিন ওই নকশাকেই মান্যতা দেওয়া হচ্ছিল। কিন্তু মন্দির নির্মাণের কাজ শুরু করার মুখে ওই নকশায় আমূল বদল ঘটানো হয়েছে। অর্থাৎ পূর্ব পরিকল্পনা থেকে মন্দিরের আয়তন দ্বিগুণ হবে। মন্দিরের চূড়ান্ত নকশাটি তৈরি করেছেন স্থাপত্যবিদ চন্দ্রকান্ত সোমপুরা এবং তাঁর ছেলে আশিষ সোমপুরা। চন্দ্রকান্ত সোমপুরা বলেছেন, আগে যে নকশা ছিল তা ৩০ বছরের পুরনো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বেড়েছে। মন্দির নির্মাণ নিয়ে মানুষের উৎসাহও বেড়েছে। ফলে নতুন নকশায় মন্দির নির্মাণ হলে আরও অনেক বেশি ভক্ত সেখানে যেতে পারবেন। নয়া পরিকল্পনায় দু’টি চূড়ার জায়গায় পাঁচটি চূড়া হবে। মন্দিরের প্রস্ত ১৪০ ফুট থেকে বাড়িয়ে ২৭০-২৮০ ফুট করা হয়েছে। দৈর্ঘ্য বাড়িয়ে ৩০০ ফুট এবং উচ্চতা ১২৮ থেকে বাড়িয়ে ১৬১ ফুট করা হচ্ছে। নতুন এই নকশা অনুমোদন করেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। আগামী ৫ আগস্ট ভূমিপুজোর মধ্যে দিয়ে মন্দির নির্মাণ শুরু হয়ে যাবে। আগামী ৩ বছরের মধ্যে মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হবে বলে দাবি করা হয়েছে৷

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...