Wednesday, June 24, 2026

অমানবিক! মানসিক ভারসাম্যহীন রোগীকে বেদম প্রহার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে

Date:

Share post:

চূড়ান্ত অমানবিক! মানসিক ভারসাম্যহীন রোগীকে মারধরের ঘটনা ঘটল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। চার নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে উঠেছে অভিযোগ। বাবা, মায়ের সামনেই এই মানসিক ভারসাম্যহীন রোগীকে ব্যাপক মারধর করা হয় বলে হাসপাতালের চার নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অভিযোগ। তার জেরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন যুবক। কর্তৃপক্ষের কানে এই খবর পৌঁছতেই নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। অভিযুক্ত চার নিরাপত্তারক্ষীকে চিহ্নিত সঙ্গে সঙ্গেই সরিয়ে দেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

ঠিক কী ঘটেছিল ?

আক্রান্ত যুবকের পরিবারের অভিযোগ, মানসিক ভারসাম্যহীন ছেলে সপ্তর্ষিকে নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলেন তাঁরা। ওই যুবকের বাবা একজন শিক্ষক। নাম সুদীপ্ত চক্রবর্তী। তিনি বলেন, “ছেলে প্রায়শয়ই অসুস্থ হওয়ায় আমি বরাবর এখানে আসি চিকিৎসা করাতে। কিন্তু এমন ঘটনা যে ঘটে যাবে, ভাবতেই পারেননি।” জানা গিয়েছে, শনিবার বেলার দিকে ছেলেকে নিয়ে মেডিক্যাল কলেজে যান সুদীপ্তবাবু ও তাঁর স্ত্রী। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের জরুরি বিভাগে। মানসিক ভারসাম্যহীন হওয়ায় না বুঝেই সপ্তর্ষি একটি কাচের টেবিলের উপর সজোরে টর্চ দিয়ে আঘাত করে। কাচ ভেঙে যায় টেবিলের।

কাচ ভাঙার শব্দ শুনে ছুটে আসেন হাসপাতালের নিরাপত্তারক্ষীরা। অভিযোগ, সপ্তর্ষিকে চারজন মিলে বেধড়ক মারধর করতে থাকে, তাঁর বাবা-মায়ের সামনেই। সুদীপ্তবাবু ও তাঁর স্ত্রী রীতিমত কাকুতিমিনতি করতে থাকেন ছেলের হয়ে। সপ্তর্ষি মানসিকভাবে সুস্থ নয়, এ কথা জানিয়ে তাঁরা বারবার অনুরোধ করেন যাতে ছেলেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও বেদম প্রহার চলিয়ে যায় ওই নিরাপত্তারক্ষীর বলে অভিযোগ। এর জেরে আরও অসুস্থ হয়ে পড়ে সপ্তর্ষি। তখন তাকে হাসপাতালে ভরতি করিয়ে চিকিৎসা শুরু হয়।

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...