Saturday, June 27, 2026

এবার পড়ুয়াদের মিড-ডে-মিলের সঙ্গে জলখাবার দেওয়ার পরামর্শ কেন্দ্রের

Date:

Share post:

মিড ডে মিলের সঙ্গে পড়ুয়াদের এবার থেকে জলখাবার দেওয়ার পরামর্শ দিলো কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রের নয় শিক্ষানীতিতে জানানো হয়েছে, পড়ুয়ারা অপুষ্টিতে ভুগলে শিক্ষা নিতে পারবে না। তাই পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাদ্য দিতে হবে। এই সম্পূর্ণ প্রক্রিয়ার জন্য প্রশিক্ষিত সমাজকর্মী, মনোবিদদের নিয়োগ করা হবে। অন্তর্ভুক্ত করা হবে সমাজকেও। একইসঙ্গে শিক্ষা ব্যবস্থায় দারিদ্র্যতার প্রভাব কমাতে হবে। কেন্দ্রের নির্দেশ, স্কুলগুলিতে সব পড়ুয়াদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বন্দোবস্ত করতে হবে। তাদের ‘স্বাস্থ্য কার্ড’ বিলির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এও বলা হয়েছে, কিছু বিষয় বোঝার জন্য বিশেষ ভাবে মস্তিষ্ককে কাজে লাগাতে হয়। সেই কারণেই সকালের পুষ্টিকর জলখাবার পড়ুয়াদের পক্ষে ফলদায়ক হবে। নয়া শিক্ষানীতির বিবৃতিতে বলা হয়েছে, ‘খাবারের মান এবং পুষ্টিগত উপাদান নিশ্চিত করতে মুদ্রাস্ফীতির সঙ্গে জলখাবারের খরচ যোগ করা হবে।’

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...