Tuesday, March 31, 2026

বাজারে এলো বেঙ্গল কেমিক্যালসের স্যানিটাইজার, জন্মজয়ন্তীতে প্রফুল্লচন্দ্র রায়কে সময়োপযোগী শ্রদ্ধার্ঘ্য

Date:

Share post:

করোনা মোকাবিলায় নিজেকে সুরক্ষিত রাখতে হ্যান্ড স্যানিটাইজারের গুরুত্ব অপরিসীম। মহামারি পরিস্থিতিতে স্যানিটাইজার এখন মানুষের নিত্যদিনের সঙ্গী। বাণিজ্যিক স্বার্থে বাজারে পাওয়া এখন দেশি-বিদেশি স্যানিটাইজারের রমরমা। তবে সেগুলি কতটা জীবাণুরোধক, তা নিয়ে সংশয় থেকেই যায়।

এবার মানুষকে সেই সংশয় থেকে মুক্ত করতে দেশের নামী কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ব সংস্থা বেঙ্গল কেমিক্যালস বাজারে নিয়ে এল নিজেদের তৈরি একেবারে দেশীয় স্যানিটাইজার। নাম বেনসানি (BENSANI)। অ্যালকোহলযুক্ত স্যানিটাইজারটি এখন থেকে মিলবে বিভিন্ন সর্বত্র। ২০০, ৫০০ মিলিলিটারের বোতল এবং ৫ লিটারের বড় বোতলে পাওয়া যাবে বেনসাই। এর রাসায়নিক প্রস্তুতি থেকে উৎপাদন, প্যাকেজিং – সবটাই হয়েছে বেঙ্গল কেমিক্যালসের নিজস্ব প্রযুক্তিতে। দামও সাধ্যের মধ্যে, মান বাজার চলতি যে কোনও স্যানিটাইজারের চেয়ে উন্নত।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, যাঁর হাত ধরে বিজ্ঞানচর্চার মুক্তমঞ্চ খুঁজে পেয়েছিল বাঙালি। আধুনিক বিজ্ঞান গবেষণায় উনিশ শতকে তাঁর তৈরি বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস, করোনা আবহে সেই আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের তৈরি সেই বেঙ্গল কেমিক্যালস এবার বাজারে আনল এই সময়ের অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রী – হ্যান্ড স্যানিটাইজার। আজ, ২ অগাস্ট প্রফুল্লচন্দ্র রায়ের ১৫৯ তম জন্মদিনে তাঁরই হাতে তৈরি প্রতিষ্ঠান নতুন স্যানিটাইজার বাজারে আনতে আজকের দিনটিকেই বেছে নিয়েছে। এর মধ্যে দিয়েই তাঁরা শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন কিংবদন্তি প্রতিষ্ঠাতাকে।

Related articles

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, জখম বহু

বিহারের নালন্দায়( Nalanda Shitala Temple) শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ পুণ্যার্থীর। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম...

গ্যাং ওয়ারে রক্তাক্ত হাইতি! গুলি ও বোমাবাজিতে মৃত ৭০, আহত ৩০

গ্যাং ওয়ারে হাইতিতে (Haiti Violence) বয়ে গেল রক্তপ্লাবন। সোমবার ‘গ্রান গ্রিফ’ (Gran Grif Gang) গ্যাংয়ের সদস্যরা আর্তিবোনাইটের বাড়ি...

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...