Wednesday, April 1, 2026

ভাইরাস মুক্ত অমিতাভ বচ্চন, আজই ফিরছেন বাড়ি

Date:

Share post:

২১ দিনের লড়াই শেষে জয়ী হলেন অমিতাভ বচ্চন। ভাইরাসকে হারিয়ে হাসপাতাল থেকে আজই বাড়ি ফিরছেন বিগ বি। রবিবার তাঁর ছেলে অভিষেক বচ্চন টুইট করে এই খবর দেন। তিনি জানিয়েছেন, “অমিতাভ বচ্চনের শেষ নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। আপাতত বাড়িতেই থাকবেন তিনি।” যদিও অভিষেকের রিপোর্ট ফের পজিটিভ এসেছে। হাসপাতালেই চিকিৎসাধীন থাকবেন তিনি। নিজেই জানিয়েছেন অভিনেতা। একইসঙ্গে প্রত্যেকের শুভকামনা এবং প্রার্থনার জন্য ধন্যবাদ জানিয়েছেন অভিষেক বচ্চন।

প্রসঙ্গত, গত ১১ জুলাই অমিতাভের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছিল। একইসঙ্গে ভাইরাসে আক্রান্ত হন অভিষেক। দুজনকে ভর্তি করা হয় মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। এরপর নমুনা পরীক্ষা করা হয় জয়া বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যা বচ্চনের। তাতে ঐশ্বর্য এবং আরাধ্যার রিপোর্ট পজিটিভ আসে। প্রাথমিক পর্যায়ে আইসোলেশনে ছিলেন তাঁরা। ১৭ জুলাই অবস্থার অবনতি হলে মা ও মেয়েকে ভর্তি করা হয় নানাবতী হাসপাতালে। ১১ দিন পর হাসপাতাল থেকে ছুটি পান ঐশ্বর্য এবং আরাধ্যা।

Related articles

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন: দলীয় নেতা-কর্মীদের কেন বললেন তৃণমূল সুপ্রিমো!

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন। ওরা আগের সকালবেলায় বিজেপি বুথগুলি গুণবে। নিয়ে বলবে বিজেপি জিতছে। কিন্তু বিজেপির...

ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত সিইও দফতর! কড়া নিরাপত্তা জারি কলকাতা পুলিশের

ফর্ম ৬ জমা (Form 6 controversy) নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত (TMC BJP clash) ক্রমশ তীব্র হওয়ার আশঙ্কায়...

মেরুদণ্ডগুলো সব কোথায়, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অরিন্দম

তালসারির সমুদ্রতটে (Talsari Sea Beach) বাংলা ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...