Sunday, June 28, 2026

তৃণমূল নেতাকে বোমা মেরে কুপিয়ে খুন , উত্তপ্ত বিষ্ণুপুর

Date:

Share post:

বিষ্ণুপুরে তৃণমূল নেতাকে বোমা মেরে, কুপিয়ে খুন করাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে । নিহত শেখ বাবর আলি তৃণমূল পরিচালিত উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। বিরোধীদের অভিযোগ, শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই খুন। ঘটনায় এখনও পর্যন্ত আটক পাঁচ।
অভিযোগ, গতকাল রাত ১০টা নাগাদ বেলিয়াড়া গ্রামে প্রাক্তন প্রধানের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয় ভাঙচুর করে একদল দুষ্কৃতী। এরপর প্রাক্তন প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি শুরু হয়।
প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েও তিনি বাঁচতে পারেননি। তাকে বোমা মেরে, কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।তিনি ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। রাতভর চলে বোমাবাজি। মৃতের পরিবারের অভিযোগ, সিপিএম ছেড়ে যারা অন্য দলে নাম লিখিয়েছেন, সেই দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে।
তৃণমূলের জেলা সভাপতি তথা মন্ত্রী শ্যামল সাঁতরা বিরোধীদের কোনও তত্ত্বই মানতে চাননি ।বরং এই ঘটনার জন্য তিনি বিরোধীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন । তিনি বলেছেন, এভাবে নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস কায়েম করে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে বিরোধীরা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...