Saturday, April 11, 2026

সময় অশুভ! প্রধানমন্ত্রীর কাছে রাম মন্দির নির্মাণের কাজ শুরু না করার আর্জি দিগ্বিজয় সিং-এর

Date:

Share post:

এই সময় রাম মন্দির নির্মাণের কাজ শুরু করা উচিত নয়। সময় অশুভ বলেই মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত অনেকে ভাইরাস আক্রান্ত হচ্ছেন। এমনটাই মত প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং- এর। শুধু তাই নয় একইসঙ্গে প্রধানমন্ত্রীর কাছে ভূমি পুজো স্থগিত রাখার আবেদন জানিয়েছেন তিনি।

৫ অগাস্ট বুধবার রাম মন্দিরের ভূমি পুজো হবে। ভূমি পুজোর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী। তার ঠিক দু’দিন আগে টুইট করে এই ভূমি পুজো স্থগিত রাখার আবেদন জানালেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, “মোদিজি এই ভূমি পুজো করে আর কত জনকে হাসপাতালে পাঠাতে চাইছেন? যোগীজি আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুন। কিভাবে আপনারা সনাতন ধর্মের নিয়ম লঙ্ঘন করছেন?”

প্রধানমন্ত্রীর সুবিধার্থে ৫ অগাস্ট ভূমি পুজোর দিন ঠিক হয়েছে। ওই টুইটে প্রবীণ কংগ্রেস নেতা প্রশ্ন তুলেছেন, “মোদির সুবিধা-অসুবিধা কি হাজার হাজার বছরের পুরানো হিন্দুধর্মের থেকে গুরুত্বপূর্ণ? রামকে লক্ষ লক্ষ হিন্দু ভক্তি করেন। সেই প্রথা ভাঙবেন না।” একইসঙ্গে তাঁর প্রশ্ন, “উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কি কোয়ারেন্টাইনে থাকা উচিত নয়?”

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...