Sunday, April 12, 2026

মঙ্গল-বুধে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি

Date:

Share post:

আগামী ৪ অগাস্ট, মঙ্গলবার ও ৫ অগাস্ট বুধবার উত্তর বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। তার ফলে আগামী মঙ্গল ও বুধবার টানা দু’দিন দক্ষিণবঙ্গের ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। এই জেলাগুলি হল নদিয়া, বীরভূম, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনা। এছাড়াও বাদবাকি জেলাগুলিতেও ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে।

অন্যদিকে, বুধবারও বৃষ্টির পরিমাণ ভালোই থাকবে এবং পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে এই দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধ জারি করা হয়েছে। তবে যারা ইতিমধ্যে সমুদ্রের মাছ ধরতে চলে গিয়েছেন মঙ্গলনার ভোরবেলার মধ্যে যেন তারা ফিরে আসেন।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের দিকে পাঁচটি জেলা দার্জিলিং-কালিম্পং-আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নীচের দিকে তিনটি জেলা মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...