Friday, June 26, 2026

করোনা আক্রান্ত সেলিম স্থিতিশীল, জানালেন চিকিৎসকরা

Date:

Share post:

করোনা আক্রান্ত হয়ে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। এই সংবাদে তাঁর অনুগামী ও পার্টি কর্মীরা উদ্বিগ্ন। কিন্তু ভয় পাওয়ার কারণে নেই। ভালো আছেন সিপিএম নেতা।

আজ, মঙ্গলবার হাসপাতালের তরফে এক মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, সিপিএম নেতা মহম্মদ সেলিম করোনা পজিটিভ হওয়ায় তাঁর চিকিৎসা চলছে। তবে লোয়ার রেসপিরেটরি ট্র্যাকে সংক্রমণ রয়েছে। এখন তাঁর শরীরে একশো শতাংশ অক্সিজেন যাচ্ছে। পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। চিকিৎসায় দারুণ সাড়া দিচ্ছেন। ক্রিটিক্যাল কেয়ায় ইউনিটের চিকিতৎসকদের একটি টিম সর্বক্ষণ তাঁর ওপরে নজর রাখছেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...