Sunday, April 12, 2026

মান্না দে’র গান পোস্ট করে কিশোর কুমারকে জন্মদিনের শ্রদ্ধা দিলীপের!

Date:

Share post:

রফি-কিশোর-মান্না, আরও কত কে! এতজন কিংবদন্তির মধ্যে কার কোন গান বিখ্যাত, তা কি সবসময়ে মনে রাখা যায়? বাংলা সংস্কৃতিপ্রেমী মানুষজন তা মনে রাখলেও তা বেমালুম ভুলে গেলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যার জন্য হাসির খোরাক হয়ে উঠলেন তিনি। আজ, কিশোর কুমারের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে দিলীপবাবু তুলে আনলেন একটি গান, যা আদৌ কিশোরের নয়, মান্না দে’র গাওয়া!

নিজের ফেসবুক এবং টুইটার পোস্টে জনপ্রিয় অভিনেতা-সংগীতশিল্পী কিশোর কুমারের জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন  দিলীপ ঘোষ। সেখানে লিখেছেন – “জিন্দেগী কৈসি হ্যায় পাহেলী হায়, কভি তো হাসায়ে কভি য়ে রুলায়ে ……একদিন সপ্নো কা রাহি, চলা জায়ে সপ্নো সে আগে কাঁহা …”। গানটি আদৌ কিশোর কুমারের গাওয়া নয়, আরেক জনপ্রিয় সংগীতশিল্পী মান্না দে’র। এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় হাসি ঠাট্টা শুরু হয়। একদল মানুষ সমালোচনাও করতে ছাড়েননি। যদিও এটা একটা অনিচ্ছাকৃত ভুল। কিছুক্ষণ পর অবশ্য পোস্টটি ঠিক করে নেওয়া হয়।

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...