Wednesday, April 8, 2026

টাইমস স্কোয়ারে রামের ছবি সম্প্রচার ঘিরে বিতর্ক, অনুষ্ঠানের বিরোধিতা একাংশের

Date:

Share post:

রাত পোহালেই অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো। উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভূমি পুজোর সময় থ্রিডি ছবি ফুটে উঠবে মার্কিন মুলুকের নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে৷ আর এই নিয়ে তুঙ্গে বিতর্ক। নিউ ইয়র্কের একদল চাইছে না এই সম্প্রচার হোক টাইম স্কোয়ারে।

আমেরিকান ইন্ডিয়া পাবলিক অ্যাফেয়ার্স কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করেছে। জানা গিয়েছে ৫ অগাস্ট সকাল ৮ টা থেকে রাত ১০টা পর্যন্ত হিন্দি ও ইংরেজিতে ‘জয় শ্রী রাম’ শব্দটি ফুটে উঠবে টাইম স্কোয়ারে। রাম মন্দিরের ইতিবৃত্ত বর্ণনা করা হবে। কিন্তু এই অনুষ্ঠানে আপত্তি একদলের। অনুষ্ঠানের বিরোধিতায় সরব হয়েছেন তাঁরা। অভিযোগ এইভাবে হিন্দুত্ববাদকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদিও তাতে কর্ণপাত করছেন না উদ্যোক্তারা। উদ্যোক্তারা জানিয়েছেন, নির্দিষ্ট সূচি মেনেই সম্প্রচার হবে টাইম স্কোয়ারে।

Related articles

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...