Monday, April 6, 2026

প্রকাশিত হলো ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফল

Date:

Share post:

২০১৯ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশিত হলো মঙ্গলবার। একইসঙ্গে এই নিয়োগের সম্ভাব্য তলিকাও প্রকাশ করেছে কমিশন। সম্ভাব্য নিয়োগের তালিকায় নাম রয়েছে ৮২৯ জনের। সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন প্রদীপ সিং। দ্বিতীয় স্থানে রয়েছেন যতীন কিশোর এবং তৃতীয় স্থান অধিকার করেছেন প্রতিভা ভার্মা। ত্রয়োদশ স্থানে রয়েছেন কলকাতার রৌনক আগারওয়াল। ২০ নম্বরে আছেন নেহা বন্দোপাধ্যায়।

২০১৯ সালের সিভিল সার্ভিস লিখিত পরীক্ষা হয়। চলতি বছর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয় পার্সোনালিটি টেস্ট। এই দুয়ের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশ করেছে ইউপিএসসি। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস এবং সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘এ’ এবং ‘বি’ বিভাগে নিয়োগ করা হবে। জানা গিয়েছে, সম্ভাব্য নিয়োগের তালিকায় থাকা ৬৬ জনের নিয়োগ শর্তাধীন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...