Sunday, April 12, 2026

রাম মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে প্রতিবছর ৫ অগাস্ট জাতীয় ছুটি চান দিলীপ

Date:

Share post:

আজ, ৫ অগাস্ট রাজ্যজুড়ে চলতি মাসের প্রথম লকডাউন। যেহেতু এদিন অযোধ্যার বহুচর্চিত রাম মন্দিরের ভূমিপুজো, তাই লকডাউন নিয়ে প্রবল আপত্তি জানিয়েছিল রাজ্য বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজে মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছিলেন, রাম মন্দিরের ভূমি পুজোর দিন যাতে লকডাউন তুলে নেওয়া হয়। যদিও দিলীপের সেই আবেদনে সাড়া দেয়নি নবান্ন।

তবে এফিন সকালে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে লকডাউন নিয়ে অন্য কথা শোনালেন দিলীপ ঘোষ। এদিন সাতসকালে নিউটাউনে রামের পুজো দিয়ে তিনি বলেন, “৫ অগাস্ট লকডাউন ঘোষণা করে ভালোই করেছেন মুখ্যমন্ত্রী। সকলে বাড়ি থাকবেন। বাড়ি থেকে টিভিতে সব অনুষ্ঠানের লাইভ দেখতে পারবেন।”

এরপরই রাজ্য বিজেপি সভাপতি বলেন, “আমি চাই, প্রতিবছরই ৫ অগাস্ট রামমন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে জাতীয় ছুটি ঘোষণা করা হোক।”

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...