Saturday, April 4, 2026

রাত পোহালেই মাসের প্রথম লকডাউন, রাম মন্দিরের ভিত পুজো নিয়ে তৎপর গেরুয়া শিবিরও

Date:

Share post:

করোনা মোকাবিলায় ফের এক লকডাউন। রোটেশন পদ্ধতিতে এটাই চলতি অগাস্ট মাসের প্রথম লকডাউন। যা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। একদিকে রাজ্য প্রশাসন ফের রাজ্যজুড়ে কমপ্লিট লকডাউন করতে বদ্ধ পরিকর। একইভাবে অযোধ্যায় বহু চর্চিত রাম মন্দিরের ভিত্তি প্রস্তর অনুষ্ঠান ঘিরে সরগরম এ রাজ্যও।

বুধবার পূর্ণাঙ্গ লকডাউনের মধ্যেই কলকাতার গড়িয়াহাট মোড়, রাসবিহারী মোড়, হাজরা মোড়, ৫নং গড়িয়া মোড়, এন্টালি মোড়, পদ্মপুকুর মোড় এবং বড়বাজারে পূজোর করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বহিন্দু পরিষদ। আবার করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী পুলিশকে কড়া হাতে লকডাউন মোকাবিলার নির্দেশ দিয়েছেন। এমনকি বুধবার থেকে আনলক ৩-এ কেন্দ্রের নির্দেশে জিম ও যোগা কেন্দ্রগুলি খোলার কথা ছিল। কিন্তু রাজ্য কেন্দ্রকে জানিয়ে দিয়েছে বুধবার বাংলায় কমপ্লিট লকডাউন। ৫ অগাস্ট নয় রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ৬ অগাস্ট থেকে জিম ও যোগা কেন্দ্র খোলা হবে।

এরকম এক পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় পূজো অর্চনায় কতটা ছাড় দেবে প্রশাসন তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। ইতিমধ্যেই মঙ্গলবার কলকাতা-সহ বিভিন্ন জেলায় বিশ্বহিন্দু পরিষদের উদ্যোগে রাম-লক্ষণ-সীতার পুজো শুরু হয়েছে।

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...