Sunday, June 14, 2026

তৃতীয় লিঙ্গের মানুষদের করোনা চিকিৎসার জন্য শয্যা সংরক্ষণ এম আর বাঙ্গুরে

Date:

Share post:

করোনার ভয়াল গ্রাস থেকে বাদ পড়ছেন না কেউই। তাই চিকিৎসা ব্যবস্থা ও স্বাস্থ্য পরিষেবায় কোনও খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার। এবার শহরে তৃতীয় লিঙ্গের মানুষদের করানো আক্রান্ত হওয়ার বিষয়কে মাথায় রেখেই এম আর বাঙ্গুর হাসপাতালে তাঁদের জন্য ৬টি বেড ”ডেডিকেটেড” করা হল। এই প্রথম রাজ্যের কোনও সরকারি হাসপাতালে তৃতীয় লিঙ্গের মানুষদের করোনা চিকিৎসার জন্য বেড নির্দিষ্ট করা হলো।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ৬টি শয্যা শুধুমাত্র তৃতীয় লিঙ্গের মানুষদের চিকিৎসার জন্যই সংরক্ষণ করা হয়েছে। তবে এই করোনা পর্বে গত চার মাসে এখনও পর্যন্ত একজন তৃতীয় লিঙ্গের মানুষ করোনা আক্রান্ত এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসার পর সুস্থ হয়ে তিনি বাড়িও ফিরেছেন। আপাতত আর কোনও তৃতীয় লিঙ্গের মানুষ করোনা আক্রান্ত হয়ে এম আর বাঙ্গুরে এই মুহূর্তে ভর্তি নেই বলেই জানা গিয়েছে।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...