Monday, April 13, 2026

বিজয় মালিয়া ও অগুস্তা কেসের তদন্তকারী সিবিআই টিমই সুশান্তের মৃত্যু তদন্তের দায়িত্বে

Date:

Share post:

স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ সিট গঠন করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্ত শুরু করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে এলিট টিম ঋণখেলাপি পলাতক শিল্পপতি বিজয় মালিয়া ও অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার কেসের তদন্ত করছে তাদের হাতেই সুশান্তের মৃত্যু তদন্তভার দেওয়া হয়েছে। সিটের নেতৃত্ব দেবেন গুজরাত ক্যাডারের দাপুটে আইপিএস অফিসার মনোজ শশীধর।

সিবিআইয়ের এফআইআরেও মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী। এছাড়া তাঁর ভাই শৌভিক চক্রবর্তী, বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী, মা সন্ধ্যা চক্রবর্তী, সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, শ্রুতি মোদী সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবারই সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে জানান, বিহার সরকারের আবেদনের ভিত্তিতে বলিউড অভিনেতার মৃত্যু রহস্য উদঘাটনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। এরপরই বৃহস্পতিবার সিট গঠন করে সিবিআই। এই সিটের নেতৃত্বে রয়েছেন গুজরাত ক্যাডারের আইপিএস অফিসার মনোজ শশীধর। আছেন ডিআইজি গগনদীপ গম্ভীর, তদন্তকারী অফিসার অনিল যাদব। বিহার পুলিশের থেকে এফআইআরের কপি ও প্রয়োজনীয় তথ্য নিয়ে কেস দায়ের করেছে সিবিআই।

 

Related articles

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...