Saturday, June 20, 2026

অমানবিক! মেলেনি অ্যাম্বুল্যান্স, জখম শিশুকে ভ্যানে চাপিয়ে হন্যে হয়ে ঘুরলেন অসহায় বাবা

Date:

Share post:

যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাতে স্যালাইন দেওয়া। এই অবস্থাতেই এক হাসপাতাল থেকে আর এক হাসপাতাল ভ্যানে করে সন্তানকে নিয়ে দৌড়ালেন অসহায় বাবা! এমনই অমানবিকতার সাক্ষী থাকল শহর কলকাতা । লকডাউনে পাওয়া গেল না কোনও অ্যাম্বুল্যান্স। লকডাউনে শহরের একাধিক মোড়ে পুলিশ মোতায়েন থাকলেও জোটেনি অ্যাম্বুল্যান্স। পুলিশের অ্যাম্বুল্যান্স দাঁড়িয়ে থাকলেও তা কাজে আসেনি বলে জানা গিয়েছে।

ঠিক কী ঘটেছিল?

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে কলকাতার রাম মন্দিরের কাছে এক বালক দুর্ঘটনায় জখম হয়। রাতেই তাকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আরজি কর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। কিন্তু অনেক খুঁজেও মেলেনি অ্যাম্বুল্যান্স। উপায় না পেয়ে এনআরএস থেকে ভ্যানরিকশায় করেই তাকে নিয়ে আরজি কর হাসপাতালে যায় শিশুটির বাবা। কিন্তু হাসপাতালে পৌঁছেও সমস্যার সমাধান হয়নি। সেখান থেকে বলা হয় বলা হয়, নথিতে পুলিশের সই নেই। দুর্ঘটনার মামলা তাই পুলিশের সই দরকার। পুলিশের সই আনতে ফের ভ্যান রিক্সায় করে গুরুতর আহত সন্তানকে নিয়ে বাবা যান জোড়াসাঁকো থানায়।

থানার কাজ মিটিয়ে শিশুকে নিয়ে ফের আরজি কর হাসপাতালে ফিরে যান ওই ব্যক্তি। এরপর শিশুটিকে হাসপাতালে  ভর্তি নেওয়া হয়।

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...