Wednesday, June 17, 2026

জবাবে অসন্তুষ্ট ইডি, রিয়াকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

Date:

Share post:

অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জবাবে অসন্তোষ প্রকাশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যার জেরে অভিনেত্রীকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। শুক্রবার টানা ৮ ঘণ্টা রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। কিন্তু কীভাবে অ্যাকাউন্টে টাকা এলো সে সম্পর্কে সদুত্তর দিতে পারেননি অভিনেত্রী। জানা গিয়েছে, রিয়া চক্রবর্তীর লিখিত জবাব চেয়ে পাঠিয়েছে তদন্তকারী সংস্থা। সোমবার রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে বান্দ্রা থানা বয়ান রেকর্ড করে রিয়া চক্রবর্তীর। শুক্রবার, প্রায় ৪০ দিন পর ফের প্রকাশ্যে আসেন রিয়া। এদিন ভাই সৌভিক চক্রবর্তীর সঙ্গে ইডির দফতরে হাজির হন অভিনেত্রী। শনিবার ফের ইডি দফতরে হাজির হন সৌভিক চক্রবর্তী। এরই মধ্যে রিয়াকে ক্রমাগত সমর্থনের জন্য তোপের মুখে পড়েন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় কেন আয়ুষ্মান মুখ খুলছেন না সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। আয়ুষ্মান এবং তাঁর স্ত্রী তাহিরা কাশ্যপ বলিউডের ‘মাফিয়াদের’ ‘চামচাগিরি’ করছেন বলে অনেকে আক্রমণ করতে শুরু করেন। তবে এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি অভিনেতা।

Related articles

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...