Thursday, June 4, 2026

অসুস্থ অভিনেতা সঞ্জয় দত্ত, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হাসপাতালে

Date:

Share post:

অসুস্থ অভিনেতা সঞ্জয় দত্ত। লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল বলিউডের ‘মুন্নাভাই’কে।

তবে শনিবার রাতে সঞ্জয় নিজে ট্যুইট করে তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। লিখেছেন, ‘সকলকে আশ্বস্ত করতে চাই যে, এখন আমি ভাল আছি। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছি। আমার কোভিড টেস্ট নেগেটিভ এসেছে। লীলাবতী হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সেবা শুশ্রুষায় আশা করছি দু-একদিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি যেতে পারব। আপনাদের শুভেচ্ছা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।’ প্রসঙ্গত, সদ্য ৬১ তে পা দিয়েছেন সঞ্জয় দত্ত। সম্প্রতি তাঁর জন্মদিন গিয়েছে। ২৯ জুলাই জন্মদিন ঘরোয়া ভাবেই পালিত হয়। শনিবার বিকেলে হঠাৎ করেই তিনি শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন, অক্সিজেনের মাত্রা কমতে থাকায় পরিবারের তরফে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...