Monday, April 13, 2026

ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে মিছিল, পুড়লো মোদির কুশপুতুল

Date:

Share post:

আজ ৯ অগস্ট ৪২’এর ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি । এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের কর্মীরা এদিন হাজরা মোড়ে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করে।

এবছর ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি অনুষ্ঠান পালনের মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে। সেখানে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশ করার পরিকল্পনা করেছেন তার তীব্র বিরোধিতা করা হয়।

একইসঙ্গে ,স্বাধীনতার পরে কষ্ট করে এবং ভবিষ্যৎ পরিকল্পনা করে কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যে সমস্ত রাষ্টায়ত্ত শিল্প স্থাপন করেছিলেন এবং পরবর্তী প্রধানমন্ত্রীরা সেগুলো এগিয়ে নিয়ে গেছিলেন, আজ সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো মোদি সরকার বিক্রি করতে উদ্ধত হয়েছে। ভারতের পূর্বতন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ব্যাঙ্ক এবং কয়লা খনি রাষ্ট্রায়ত্তকরন করেছিলেন। আর মোদি আজ সেইসব প্রতিষ্ঠানগুলো বেসরকারীকরন করে চলেছেন। মিছিল থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হয়। মিছিল থেকে নরেন্দ্র মোদির কুশপুতুলও পোড়ানো হয়।

মিছিলের নেতৃত্বে ছিলেন এ.আই.সি.সি সদস্য তথা দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদীপ প্রসাদ। এছাড়াও অংশ নিয়েছিলেন অনেক প্রদেশ কংগ্রেসের অনেক কর্মী-সমর্থক।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...