Wednesday, June 24, 2026

নজিরবিহীন! দেশকে চাঙ্গা করতে কৃষিতে ১ লক্ষ কোটির প্যাকেজ ঘোষণার পথে মোদি

Date:

Share post:

লকডাউনের জেরে চরম আর্থিক মন্দার অন্ধকার থেকে ভারতকে চাঙ্গা করতে ১ লক্ষ কোটি টাকার প্যাকেজ দিতে চলেছে মোদি সরকার। যার পুরোটাই খরচ করা হবে ফসল উৎপাদন পরবর্তী পরিকাঠামো নির্মাণে। আজ, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে এই ঘোষণা করবেন। একইসঙ্গে আজ প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পে সাড়ে ৮ কোটি কৃষককে ১৭ হাজার কোটি টাকার কিস্তিও প্রদান করবেন।

এই প্রকল্পের মাধ্যমে লাভবান হবে কৃষক এবং কৃষক সংগঠন, কৃষিজাত পণ্য বিপণনের সমবায় সমিতি, স্বনিযুক্তি প্রকল্প গোষ্ঠী, জয়েন্ট লায়াবিলিটি গ্রুপ, মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি, কেন্দ্র-রাজ্য বা পুর-পঞ্চায়েত পরিচালিত বেসরকারি ও সরকারি যৌথ উদ্যোগের প্রকল্পগুলি। কৃষি ও কৃষিজাত পণ্যের সঙ্গে যুক্ত যে কোনও মানুষ এই প্রতিষ্ঠানগুলির মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা পাবে। অন্যদিকে কৃষিতে যন্ত্রাংশকরণের জন্য রাজ্যগুলিকে ৫৩৩ কোটি টাকা দিয়েছে কেন্দ্র।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...