Monday, April 6, 2026

রাহুল, প্রিয়াঙ্কার সঙ্গে কথার পরই রাজস্থানে বিদ্রোহে ইতি পাইলট শিবিরের

Date:

Share post:

রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা বঢরার সঙ্গে শচিন পাইলটের সাক্ষাৎপর্বের পরই বিদ্রোহে ইতি বিক্ষুব্ধ শিবিরের। কংগ্রেস সূত্রে খবর, কালকের মধ্যেই শচিন পাইলটকে সসম্মানে দলে তুলে ধরতে বিবৃতি দেবে কংগ্রেস। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, কংগ্রেস হাইকম্যাণ্ড নির্দেশ দিলে পাইলটকে সাদরে বরণ করতে আমি তৈরি। পরিবর্তিত পরিস্থিতিতে আজ ও কালকের মধ্যে হরিয়ানা থেকে পাইলট অনুগামী বিধায়করা জয়পুরে ফিরে আসছেন। পাইলট শিবিরের যে বিক্ষুব্ধ বিধায়কের বিরুদ্ধে টাকার বিনিময়ে দল ভাঙানোর জন্য বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াতের সঙ্গে ডিল করার অভিযোগ উঠেছিল, সেই ভাওয়ারিলাল শর্মা সোমবার বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী গেহলটের সঙ্গে। পরে তাঁর মন্তব্য, পরিবারে ভুল বোঝাবুঝি হয়েছিল, তা মিটেও গেছে। এখন আমরা সবাই গেহলটের পাশে। সূত্রের খবর, রাহুল- প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠকে শচিন যুক্তি দেন, গেহলটের বিরুদ্ধে অভিযোগ জানালেও কংগ্রেসের বিরুদ্ধে তিনি কোনও মন্তব্য করেননি। তাঁর এই যুক্তি হাইকম্যাণ্ড মেনে নিয়ে তাঁর অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। ফলে রাজস্থানে এক মাসের উপর চলা নাটকের আপাতত যবনিকাপাত হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...