Saturday, June 20, 2026

কেরিয়ারে মাত্র ৭টি ছবি, ৭টিই সুপার- ফ্লপ! চূড়ান্ত ব‍্যর্থ রিয়া চক্রবর্তী

Date:

Share post:

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত‍্যুর ঘটনায় দেশ জুড়ে শিরোনামে বঙ্গকন‍্যা রিয়া চক্রবর্তী। ১৯৯২ সালের ১লা জুলাই বেঙ্গালুরুতে এক বাঙালি পরিবারে জন্ম হয় রিয়ার। আম্বালার আর্মি স্কুলে পড়াশোনা করেন। ২০০৯ সালে এম টিভির রিয়েলিটি শো ‘টিন ডিভা’ দিয়ে কেরিয়ার শুরু রিয়া’র। সেই শোতে দ্বিতীয় স্থান পান তিনি। এরপর আরও কয়েকটি শোতে সঞ্চালকের কাজ পেয়েছিলেন রিয়া।

ওদিকে, এখনও পর্যন্ত মোট ৭টি ছবিতে অভিনয় করেছেন রিয়া। এর একটি ছবিও বক্স অফিসে সাফল‍্যের মুখ দেখেনি।

◾তুনেগা তুনেগা–

২০১২ সালে অভিনয় জগতে পা রাখেন রিয়া এই ছবার মাধ্যমে। তেলুগু ছবি ‘তুনেগা তুনেগা’য় প্রথম অভিনয়ে হাতেখড়ি হয় রিয়ার। এম এস রাজু ছিলেন ছবির পরিচালক এবং নায়কের ভূমিকায় ছিলেন সুমন্ত রাজু। ছোটবেলার ঘৃণা কিভাবে বড় হয়ে প্রেমে পরিণত হয় সেই নিয়েই ছবির গল্প। কিন্তু বক্স অফিসে একেবারেই চলেনি ছবিটি।

◾মেরে ড্যাড কি মারুতি:

২০১৩ সালে হিন্দি ছবি ‘মেরে ড্যাড কি মারুতি’ ছবিতে অভিনয় করেন রিয়া। সাকিব সালিম ও ছবিতে তাঁর বাবা রাম কাপুরকে কেন্দ্র করেই ছিল ছবির গল্প। ছবিতে রিয়ার ভূমিকাও গুরুত্বপূর্ণ ছিলো৷ সিনেমাটিকে গাড়ির বিজ্ঞাপনের তকমা দেয় সিনেপ্রেমীরা এবং শেষমেষ ছবিটি চূড়ান্ত ফ্লপ হয়।

◾সোনালি কেবল:

২০১৪ তে মুক্তি পায় এই ছবি। সোনালি নামের একটি মেয়ের মুম্বইতে ইন্টারনেট সার্ভিসের চাকরি নিয়ে ছবির গল্প। আলি ফজলের বিপরীতে রিয়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু ছবির গান দর্শকদের পছন্দ হলেও ছবিটি ফ্লপ করে৷

◾হাফ গার্লফ্রেন্ড:

অর্জুন কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি হাফ গার্লফ্রেন্ড তেমন ভাল প্রতিক্রিয়া পায়নি সিনেপ্রেমীদের থেকে। এই ছবির দ্বিতীয় ভাগে একটি ক‍্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন রিয়া। অর্জুনের সঙ্গে স্ক্রিন শেয়ার করলেও তিনি অলক্ষ‍্যেই থেকে যান।

◾দোবারা:

হলিউড ছবি ‘অকিউলাস’ এর রিমেক ছিল এই ছবি। হুমা কুরেশি ও তাঁর ভাই সাকিব সালিম অভিনয় করেছিলেন ছবিতে। রিয়া সহ-অভিনেত্রী হিসেবে অভিনয় করলেও স্ক্রিনস্পেস কম থাকায় চরিত্রটি ক‍্যামিও হয়ে যায় শেষ পর্যন্ত। হলিউডের হুবহু কপি হওয়ায় বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি।

◾ব‍্যাঙ্ক চোর:

প্রথম থেকেই ব‍্যর্থতার মুখ দেখতে থাকে এই ছবি। রিতেশ দেশমুখ ও বিবেক ওবেরয়ের বিপরীতে অভিনয় করেছিলেন রিয়া। কিন্তু অভিনয়েও তিনি ছাপ ফেলতে পারেননি। ছবিও ফ্লপ৷

◾জলেবি:

২০১৮ তে ‘জলেবি’ ছবিতে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেন রিয়া। ছবিটি বাংলা ছবি ‘প্রাক্তন’ এর রিমেক ছিল। মহেশ ভাট পরিচালিত ছবিটি বক্স অফিসে ফ্লপ হলেও গানগুলি অনেকের বেশ পছন্দ হয়।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...