Monday, April 6, 2026

আজ মুখোমুখি বসিয়ে জেরা করা হবে রিয়া-সৌভিক-সিদ্ধার্থকে

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুত মামলায় সোমবার একসঙ্গে চারজনকে জেরা করছে ইডি। আজ একজনের মুখোমুখি অন্যজনকে বসিয়ে জেরা করা হবে। সোমবার সকাল এগারোটা নাগাদ মুম্বইয়ে ইডির অফিসে পৌঁছে যান রিয়া চক্রবর্তী। এর আগে ৮ আগস্ট রিয়াকে টানা ৮ ঘণ্টা জেরা করেছিলেন ইডি কর্তারা। আজ ফের জেরা। ডাকা হয়েছে রিয়ার ভাই সৌভিককেও। সৌভিককে শনিবার রাতভর জেরা করা হয়, টানা ১৩ ঘণ্টা। আজ প্রথমবার জেরার মুখে পড়ছেন রিয়ার বাবা ও সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি। ইডি সূত্রে খবর সিদ্ধার্থর মুখোমুখি আলাদাভাবে রিয়া ও সৌভিককে বসিয়ে যেমন জেরা করা হবে, তেমনি তিনজনকে একসঙ্গে বসিয়েও জেরা করা হবে। রিয়া তাঁর আয় বহির্ভূত সম্পত্তির কোনও হিসাব প্রথম দিন দিতে পারেননি। সুশান্তের অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর কারণও বলতে পারেননি। ফলে ইডির কড়া নজরে রয়েছে রিয়া ও সৌভিক।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...