Wednesday, June 24, 2026

চেন্নাই ও পোর্ট ব্লেয়ারের মধ্যে সংযোগ স্থাপন করবে এই কেবল্ ,উদ্বোধন করে মন্তব্য প্রধানমন্ত্রীর

Date:

Share post:

চেন্নাই ও পোর্ট ব্লেয়ারের মধ্যে সংযোগ স্থাপন করবে অপটিক্যাল ফাইবার কেবল ,উদ্বোধন করে মন্তব্য প্রধানমন্ত্রী। সোমবার
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে অপটিক্যাল ফাইবার কেবল সংযোগের উদ্বোধন করলেন মোদি । 2018 সালে 30 ডিসেম্বর এই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী । আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারই উদ্বোধন করেন তিনি ।
সমুদ্রের তলা দিয়ে চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত প্রায় ২,৩০০ কিলোমিটার রাস্তায় সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন করা হল। যার ফলে আমূল বদলে যাবে ভারতের তথাকথিত উপেক্ষিত আন্দামান-নিকোবরের মোবাইল এবং ইন্টারনেট পরিষেবার গতি। প্রধানমন্ত্রী বললেন,” এই নতুন ইন্টারনেট পরিষেবা চালু হওয়ার ফলে দেশের বাকি অংশের মানুষ যেভাবে ডিজিটাল ইন্ডিয়ার সুবিধা পাচ্ছেন, এখন থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মানুষও তাই পাবেন। ইন্টারনেটে পড়াশোনা থেকে শুরু করে ব্যবসা সংক্রান্ত বিষয়ে সুবিধা হবে সবেরই। অনলাইন ব্যাঙ্কিং থেকে শুরু করে টেলিমেডিসিন পর্যন্ত সব কিছুই এখন অনায়াসে করতে পারবেন আন্দামান-নিকোবরের বাসিন্দারা। এছাড়াও, এখানকার ১২টি দ্বীপে বিভিন্ন সুদূরপ্রসারী প্রভাবের প্রকল্প শুরুর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।
এদিন তিনি দাবি করেন, ইন্টারনেট পরিষেবার উন্নতির ফলে আন্দামানের অর্থনীতিও দ্রুত গতিতে বদলে যাবে। কারণ, মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা ভাল হলে আরও বেশি পর্যটক, আন্দামানে আরও বেশিদিন সময় কাটাবেন। যা স্থানীয়দের রোজগারের সুবিধা অনেকটা বাড়িয়ে দেবে।
তিনি বলেন , “সমুদ্রের তলায় ২৩০০ কিলোমিটার পর্যন্ত এই কেবল পাতাটা অত সহজ ছিল না। বছরের পর বছর ধরে এই প্রকল্পের প্রয়োজনীয়তা উপলব্ধি করা সত্বেও এই কাজটি হয়নি। কিন্তু আমি খুশি করোনার মতো বিপদ এড়িয়ে সময়ের আগে এই কাজ শেষ করা গিয়েছে । এই অঞ্চলের মানুষকে উপযুক্ত টেলিফোন পরিষেবা দেওয়াটা আমাদের দায়িত্ব ছিল।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...