Monday, April 6, 2026

১০০ ডায়াল করে ফোনে প্রধানমন্ত্রীকে হুমকি! গ্রেফতার হরভজন সিং

Date:

Share post:

পুলিশের হেল্পলাইন ১০০ নম্বরে ডায়াল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি। এমনই অভিযোগ উঠল হরভজন সিং নামক এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই বছর ৩৩-এর ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

নয়ডায় পুলিশের হেল্পলাইন নম্বর ১০০-তে ডায়াল করে প্রধানমন্ত্রীকে হুমকি দেয় হরভজন সিং। অভিযুক্ত বর্তমানে নয়ডার ৬৬ নম্বর সেক্টরে থাকলেও, সে মূলত হরিয়ানার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ওই যুবক মাদকাসক্ত। নেশার ঘোরেই ওই কাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।

হরভজনের স্বাস্থ্য পরীক্ষার জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এর পিছনে অন্য কেউ জড়িত কিনা বা অন্য কোনও উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে নয়ডা পুলিশের তরফে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...