Monday, May 18, 2026

রিয়ার ফোনে চ্যাট ডিলিট! কেন ৪.৫ কোটির ফিক্সড ডিপোজিট একদিনে ভাঙা হলো?

Date:

Share post:

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকাণ্ডে ক্রমশ জড়িয়ে পড়ছেন বান্ধবী রিয়া চক্রবর্তী। সোমবারই ইডি রিয়া, তার ভাই সৌভিক এবং রিয়ার বাবা ইন্দ্রজিতের মোবাইল বাজেয়াপ্ত করে। কিন্তু সেই মোবাইলে বেশ কিছু চ্যাট ডিলিট করা হয়েছে। কেন ডিলিট করা হলো, কেন বাকিগুলো রাখা হলো, সে নিয়ে ফের জেরার মুখে পড়তে চলেছে রিয়া। চেষ্টা করা হচ্ছে সেই চ্যাট উদ্ধার করার।

পাশাপাশি সুশান্তর ফিক্সড ডিপোজিট ভাঙা নিয়েও সন্দেহ বাড়ছে ইডির। একদিনে সাড়ে চার কোটি টাকার ফিক্সড ডিপোজিট ভাঙা হয়। সেই সঙ্গে সেগুলির মধ্যে ফের আবার এক কোটি টাকা করে ফিক্সড ডিপোজিট করা হয়। বাকি টাকা কী হলো? রিয়া বলছেন, কেন ফিক্সড ডিপোজিট ভাঙা হয়েছে তা তিনি জানেন না। কেন কোম্পানির খাতে সুশান্ত ৪৫ লক্ষ টাকা দিয়েছিলেন? রিয়া বা সৌভিকের সেখানে অংশীদারিত্বের টাকা কোথায়? এসব প্রশ্নের জবাব এখনও পায়নি ইডি।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...