Saturday, June 27, 2026

চাষে অধিক লাভের পথ দেখাচ্ছেন কৃষকরাই !

Date:

Share post:

মহামারির আবহে কৃষকদের লাভে ভাটার টান । ফসলের দাম তেমন উঠছে না বর্তমান পরিস্থিতির কারণে। এবার তাই লাভের নতুন পথ খুঁজেছেন কৃষকরাই। দক্ষিণ দিনাজপুরের ড্রাগন ফ্রুট চাষ করে লাভের পথ দেখাচ্ছেন বংশিহারী ব্লকের কৃষকেরা।

ড্রাগন ফল। নামটার মধ্যেই কেমন বিদেশি গন্ধ। এত দিন চিন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনামে রমরমা ছিল ড্রাগন ফলের। দেশ-কালের বেড়াজাল ভেঙে সেই ফল এখন চাষ হচ্ছে দুই বাংলার বেশ কিছু জায়গায়। খাদ্যগুণেও অতুলনীয় এই ফল।

লকডাউনের মাঝে চিরাচরিত ধান গম,পাট, আলু চাষ করে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। এদিকে, অধিক মুনাফা লাভের আশায় বিকল্প চাষ হিসেবে বংশিহারী ব্লকের বদলপুর, রহিমপুর,কুশুম্বা সহ একাধিক এলাকায় কৃষকেরা ড্রাগন ফ্রুট চাষের দিকে ঝুকছেন।কৃষকরা জানান, জেলার উৎপন্ন ড্রাগন ফ্রুট পৌঁছে যায় ভিন রাজ্যগুলিতে।

একদিকে যখন অতিমারির আবহে লকডাউনের জেরে চিরাচরিত ফসল চাষে অধিক ক্ষতির আশঙ্কায় চিন্তিত জেলার অন্যান্য কৃষকেরা। তবে সেই জায়গায় বিকল্প চাষ হিসাবে অধিক মুনাফা লাভের পথ দেখাচ্ছেন বংশিহারী ব্লকের ড্রাগন ফ্রুট চাষীরা।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...