Saturday, June 20, 2026

দিশানে মর্মান্তিক কাণ্ড : এই প্রথম হাসপাতালের বিরুদ্ধে মামলা স্বাস্থ্য কমিশনের

Date:

Share post:

দিশান হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় রাজ্য স্বাস্থ্য কমিশন স্বতঃপ্রণোদিতভাবে মামলা করল। আগামী ১৯ অগাস্ট প্রথম দিনের শুনানি। এই প্রথম রাজ্য স্বাস্থ্য কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করল।

গতকাল দিশান হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হতে আসেন এক বৃদ্ধ। তিনি বেসরকারি একটি হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে তাঁর পুত্র তাঁকে দিশান হাসপাতালে নিয়ে আসেন। অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ ৩লক্ষ টাকা জমা রাখতে বলেন। কিন্তু রোগীর পরিবার ৮০হাজার টাকা ক্রেডিট কার্ড থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে দেন। বাকি টাকা পরে মেটাবেন বলে জানান। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানায় পুরো টাকা না দিলে ভর্তি করা যাবে না। এই টালবাহানায় ঘন্টাখানেক কেটে যায়। এই সময়ে অ্যাম্বুল্যান্সেই রোগীর মৃত্যু হয়। এরপর ওই পরিবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। সংবাদমাধ্যমে ঘটনা দেখে প্রাক্তন বিচারপতি তথা স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় স্বতঃপ্রণোদিত মামলা করেন। তিনি জানান, রোগীর পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করে রিপোর্ট দেওয়া হবে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে পুলিশ ব্যবস্থ নেবে। হাসপাতাল কর্তৃপক্ষের অবশ্য দাবি, অভিযোগ যথাযথ নয়। সঠিক জায়গায় তার প্রমাণ দেব।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...