Saturday, June 20, 2026

বেহাল অর্থনীতিকে বাঁচাতে আরও একটি প্যাকেজ ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

মহামারিজনিত কারনে তলিয়ে যাওয়া অর্থনীতির হাল ফেরাতে আরও একটি প্যাকেজ ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই প্যাকেজের সঙ্গে যুক্ত কেন্দ্রীয় আমলাদের মতে, আগামী ১৩ আগস্টের মধ্যেই প্রধানমন্ত্রী এই ঘোষণা করতে পারেন।

মহামারি’র প্রকোপে তছনছ হয়েছে বিশ্ব অর্থনীতি। ভারতের ছবিও অন্যরকম কিছু নয়৷ হাল ফেরাতে ভারতে আর্থিক প্যাকেজ ঘোষিত হয়েছে৷

জানা গিয়েছে, খুব শীঘ্রই আরও একটি প্যাকেজ ঘোষণার মাধ্যমে ভেঙে পড়া অর্থনীতির পুনরুজ্জীবনের পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ ইকোনমিক্স টাইমস-এর একটি প্রতিবেদনে বুধবার এই ধরনের এক প্যাকেজের
উল্লেখ করা হয়েছে।

জানা গিয়েছে, এবারের এই প্যাকেজ স্বয়ং প্রধানমন্ত্রী ঘোষণা করতে পারেন। ওই উদ্যোগে কর সংক্রান্ত প্রশাসনিক সিদ্ধান্তেও বড় পরিবর্তন আনা হতে পারে।

মহামারি পরিস্থিতি বিবেচনা করে এর আগে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা’ এবং ‘আত্মনির্ভর ভারত’ শীর্ষক দু’টি প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। নতুন প্যাকেজটিতে এই দুই প্রকল্পের পরবর্তী ধাপের কথা রাখা হতে পারে।

এক সরকারি শীর্ষ আমলার মন্তব্য উদ্ধৃত করে ইকোনমিক্স টাইমস-এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দু’টি উদ্যোগ ছিল মহামারির প্রেক্ষিতে সাধারণ মানুষ এবং শিল্পকে স্বস্তি দেওয়ার। এ বারের প্যাকেজটিতে পরিকাঠামো পুনর্নির্মাণে জোর দেওয়া হবে।

এ বারের প্রস্তাবিত বিষয়গুলির মধ্যে অন্যতম, আরও একটি ডিজিটাল- কর প্রশাসন, করদাতাদের অধিকারকে বাড়িয়ে তোলা, প্রতিরক্ষা সরঞ্জামের ক্রয় সংক্রান্ত নীতি সামনে এনে মূল পরিকাঠামোগত প্রকল্পগুলিতে ব্যয় ত্বরান্বিত করা৷ একইসঙ্গে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা শেষ করা ইত্যাদি।

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...