Wednesday, June 24, 2026

পাক অধিকৃত কাশ্মীর থেকে কেউ ডাক্তারি পাশ করলে ভারতে চিকিৎসার অনুমতি নয়

Date:

Share post:

পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে কেউ ডাক্তারি পাশ করলে তাকে ভারতে চিকিৎসা করার অনুমতি দেওয়া হবে না। নতুন একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দিল মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া। সেখানে বলা হয়েছে, পাক অধিকৃত কাশ্মীর ও লাদাখের কোনও সংস্থা থেকে ডাক্তারি পাশ করে ভারতে চিকিৎসা করা যাবে না। গত ১০ অগস্ট এই সার্কুলার জারি হয়েছে। কাউন্সিল বলেছে, জম্মু-কাশ্মীর ও লাদাখের যে অংশ পাকিস্তান জবরদখল করে রেখেছে সেখানকার মেডিক্যাল কলেজের ডিগ্রি ভারতে বৈধ নয়। ওই ডিগ্রি নিয়ে ভারতের কোথাও প্র্যাক্টিস করা যাবে না। সার্কুলারে আরও বলা হয়েছে, দেশে কোনও মেডিক্যাল কলেজ স্থাপন করতে গেলে ১৯৫৬ সালের ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাক্ট মেনে আগাম অনুমতি নিতে হয়। কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের কোনও মেডিক্যাল কলেজকেই এমন অনুমোদন দেওয়া নেই। সেই কারণেই সেখানকার পড়ুয়াদের মেডিক্যাল প্র্যাক্টিসের অনুমতি দেওয়া হবে না। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরের একটি সংস্থা থেকে পাশ করা এক পড়ুয়া জম্মু-কাশ্মীর মেডিক্যাল কাউন্সিলের কাছে রেজিস্ট্রেশনের আবেদন করে। সেই পড়ুয়ার নথি যাচাই করতে গিয়ে দেখা যায়, যে কলেজ থেকে তিনি পাশ করেছেন সেটি স্বীকৃত মেডিক্যাল কলেজ নয়। এর পরেই ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল নতুন সার্কুলার জারি করে। স্বাস্থ্যমন্ত্রকের ওই কর্তা আরও জানিয়েছেন যে, এই সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন মন্ত্রকের সঙ্গে আলোচনাও হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রক ও বিদেশমন্ত্রকের সঙ্গে কথা বলে।

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...