Wednesday, June 24, 2026

যুদ্ধবিরতির পর আজই প্রথম মুখোমুখি বৈঠকে গেহলট ও পাইলট

Date:

Share post:

এক মাসেরও বেশি সময় ধরে চলা রাজস্থানের রাজনৈতিক সংকট আপাতত মেটার পর আজই প্রথম মুখোমুখি বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী শচিন পাইলট। আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। তার আগে বৃহস্পতিবার পরিষদীয় দলের বৈঠকে গেহলট ও পাইলট সহ থাকবেন সব বিধায়করাই। গত এক মাস ধরে পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ শানিয়ে যুদ্ধবিরতির পর মুখোমুখি বৈঠকে গেহলট ও পাইলট কেমন সৌহার্দ্যের বার্তা দেন, সেদিকে নজর সবার। পরিষদীয় দলের এই বৈঠকে এআইসিসি- র পর্যবেক্ষক হয়ে থাকার কথা অবিনাশ পাণ্ডে, অজয় মাকেন ও কেসি ভেনুগোপালের।

এদিকে পাইলটকে কিছুদিন আগেই বিজেপির দালাল, বিশ্বাসঘাতক ও অকম্মার ধাড়ি বলে চোখা চোখা আক্রমণ শানিয়েছিলেন গেহলট। বুধবার এবিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেন, যা হয়েছে ভুলে গিয়েছি, ক্ষমাও করে দিয়েছি। এটা বাস্তব যে দলের প্রতি একনিষ্ঠ বিধায়করা এতে একটু মনঃক্ষুণ্ণ হবেন। গত একমাস ধরে তাঁদের ওপর দিয়ে যে ঝড় বয়েছে, যেভাবে হোটেলবন্দী থাকতে হয়েছে তাতে এটা মনে হওয়া স্বাভাবিক। আমি ওদের বুঝিয়েছি দেশের কাজ করতে গেলে সহিষ্ণু হতে হয়। রাজ্যের মানুষের পাশে দাঁড়ানো এখন জরুরি। গেহলটের মন্তব্য, ভুলকে ক্ষমা করতে হবে গণতন্ত্রের কথা ভেবে। অন্তত একশো জন বিধায়ক আমাকে সমর্থন করেছেন। এই লড়াই ছিল গণতন্ত্র বাঁচানোর। আর সেই লড়াইয়ে বিজেপি পরাজিত। ওরা মধ্যপ্রদেশ আর কর্নাটকে যা করেছে, সেটা রাজস্থানে করতে পারেনি।

অন্যদিকে বিদ্রোহে ইতি টেনে দিল্লি থেকে জয়পুরে ফিরে শচিন পাইলট বলেছেন, কোনও দুঃখ নেই। আমি কখনই রাজ্য সরকারের অংশ ছিলাম না। তবে, প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে সবাইকে একসঙ্গে নিয়ে চলার চেষ্টা করেছি। নিজের জন্য কোনও পদের দাবি করিনি। শুধু নিশ্চিত করতে চেয়েছি, যে বিধায়করা বিরোধিতা ভুলে মূলস্রোতে ফিরছেন, তাঁদের যেন প্রতিহিংসার শিকার না হতে হয়। সোমবার দিল্লিতে প্রায় দু’ঘণ্টা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন পাইলট। এরপর তিন সদস্যের কমিটি গড়ে তাঁর অভিযোগ খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি এটাও তাঁকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে রাজস্থানে মুখ্যমন্ত্রী পদে থাকবেন অশোক গেহলটই।

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...