Monday, April 6, 2026

প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে ফুড এটিএম পরিষেবা দম্পতির

Date:

Share post:

মহামারি আবহে ফুড এটিএম পরিষেবার মাধ্যমে দুঃস্থ মানুষদের খাবার বিলি করলেন দম্পতি। বুধবার প্রথম বিবাহ বার্ষিকী ছিল কোচবিহারের বাসিন্দা মৃন্ময় প্রামানিক ও বিউটি প্রামানিকের। স্বেচ্ছাসেবী সংগঠনের হাত ধরে এদিন দুঃস্থদের মুখে খাবার তুলে দিলেন তাঁরা।

স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের উদ্যোগে ৩০০ জনের জন্য ডিম ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয়।বিডিও সংগঠনের কর্ণধার রাজা বৈদ্য বলেন, ” ইতিমধ্যেই ৯ টি জায়গায় খাবারের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার কোচবিহার ২ এর অন্তর্গত গোপালপুর অঞ্চলের সোনারি এলাকায় দুঃস্থদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।” একইসঙ্গে তিনি মৃন্ময় ও বিউটিকে প্রথম বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।

মৃন্ময় প্রামানিক বলেন, “প্রথম বিবাহ বার্ষিকী অন্যরকম ভাবে পালন হলো। কিছু মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। ধারাবাহিকভাবে ২২ তম দিনে বিডিও টিম এই মহামারিতে মানুষদের পাশে দাঁড়াচ্ছে। ভবিষ্যতে তাদের এই কর্মকাণ্ডের পাশে আমি থাকব।”

আরও পড়ুন : দেহ সৎকার ঘিরে উত্তেজনা কোচবিহার মহাশ্মশানে

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...