Wednesday, June 24, 2026

প্রত্যাশামতই রাজস্থানে আস্থা ভোটে জিতল গেহলট সরকার

Date:

Share post:

অনিশ্চয়তার অবসান। শুক্রবার প্রত্যাশামতই রাজস্থানে আস্থা ভোটে জিতল অশোক গেহলটের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার। স্বাধীনতা দিবসের আগের দিন আস্থাভোটে জয়ী হওয়ার পর মুখ্যমন্ত্রী গেহলট টুইট করেন, রাজস্থানের মানুষ বিজয় অর্জন করেছেন। বিধায়কদের ঐক্য বিজয়ী হয়েছে। সত্যের জয় হয়েছে। সত্যমেব জয়তে।

রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচিন পাইলট সহ ১৯ জন কংগ্রেস বিধায়কের বিদ্রোহের জেরে টানা এক মাস ধরে রাজনৈতিক সংকটের মুখে পড়েছিল গেহলট সরকার। কংগ্রেস বনাম কংগ্রেস সংঘাত গড়ায় আদালত পর্যন্ত। শুরু হয় রিসর্ট রাজনীতি। দলের মান বাঁচাতে দেরিতে হলেও শেষ পর্যন্ত হস্তক্ষেপ করে কংগ্রেস হাইকমান্ড। বিদ্রোহে ইতি টেনে শচিন পাইলটরা ফিরতে স্বস্তিতে গেহলটও। শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশনে প্রত্যাশামতই ১২৫ ভোটে জিতেছে গেহলট সরকার। আগামী ৬ মাস অার কোনও পক্ষ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারবে না। ফলে আপাতত নিশ্চিন্ত রাজস্থানের গেহলট সরকার।

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...