Sunday, June 14, 2026

স্বাধীনতা দিবসে ভারতে করোনা আক্রান্ত ছাড়ালো ২৫ লক্ষ

Date:

Share post:

ভারতে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। এবার আরও উদ্বেগ বাড়িয়ে করোনায় ভারতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো ২৫ লক্ষ।

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬৫,০০২ জন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ লাখ ২৬ হাজার ১৯৬ জন।

আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাও বাড়ছে বিদ্যুৎ গতিতে। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনায় বলি হয়েছেন আরও ৯৯৬ জন রোগী। এর ফলে ভারতে করোনায় মোট মৃত বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৩৬ জন। আজ, শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক তাদের বুলেটিনে আরও জানিয়েছে, এই মুহূর্তে দেশে চিকিৎসাধীন সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৬৮হাজার ২২০ জন। তবে স্বস্তির খবর, দেশজুড়ে সুস্থতার হারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৭ হাজার ৩৮১ জন করোনাজয়ী। আর সব মিলিয়ে দেশে করোনাজয়ীর সংখ্যা দাঁড়ালো ১৮ লক্ষ ৮ হাজার ৯৩৬ জন।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...