Tuesday, June 9, 2026

গেরুয়া পোশাক সঙ্গে পাগড়ি: প্রধানমন্ত্রী লুকে সন্ন্যাসীর আভাস

Date:

Share post:

লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী হিসেবে সপ্তমবার স্বাধীনতা দিবসে প্রায় দেড় ঘণ্টার ভাষণ দিলেন নরেন্দ্র মোদি। গেরুয়া হাফহাতা কুর্তার সঙ্গে সাদা চুড়িদার। গলায় সাদা আর গেরুয়া কম্বিনেশনের স্কার্ফ। মাথায় লাল-হলুদ পাগড়ি পরেছিলেন তিনি।

করোনা পরিস্থিতির পর থেকে দাড়ি বেশ লম্বা হয়েছে প্রধানমন্ত্রীর। সাদা দাড়ি, গেরুয়া বসন, মাথায় পাগড়িতে সন্ন্যাসীর আভাস নরেন্দ্র মোদির চেহারায়। তবে শারীরিক ভঙ্গিমায় ছিল দৃঢ়তা আর দেশকে উদ্বুদ্ধ করার বার্তা। তবে দিল্লির গরমে কি না জানা নেই, ঘন ঘন রুমাল দিয়ে মুখ মুছতে দেখা গেল প্রধানমন্ত্রীকে।
এদিকে করোনা আবহে অতিথিদের মধ্যে সামাজিক দূরত্ব মেনে আসন পাতা হয়েছিল। সবার মুখেই ছিল মাস্ক। তবে এদিন মোদির দেড় ঘণ্টার ভাষণে এর মধ্যে দুই-একজন ভিভিআইপি শ্রোতার বডি ল্যাঙ্গুয়েজ ঝিমুনি ভাব চোখে পড়ে। সব মিলিয়ে এদিন লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এক এবং একমাত্র আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন নরেন্দ্র মোদিই।
লালকেল্লার অনুষ্ঠানের আগে রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানাতে দেখা যায় তাঁকে। তারপরে লালকেল্লায় পতাকা উত্তোলনের পরে নিজের বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...