Monday, April 6, 2026

৫৭ হাজার কোটি দিয়ে কেন্দ্রকে ফের সাহায্য আরবিআই-এর

Date:

Share post:

মহামারি আবহে ফের কেন্দ্রীয় সরকারকে সাহায্য করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কেন্দ্রের কোষাগারে ৫৭ হাজার কোটি টাকা দেবে আরবিআই। শুক্রবার, গভর্নর শক্তিকান্ত দাশের নেতৃত্বে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, বিভিন্ন খাতে ব্যয় সহ ত্রাণ প্রকল্পে অনেক টাকা খরচ হয়েছে সরকারের। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে তথ্য অনুযায়ী, সরকারের আয় ও ব্যয়ের মধ্যে প্রায় ১০ লক্ষ কোটি টাকার ফারাক থাকবে। এই অবস্থায় সরকারকে স্বস্তি দিতে ডিভিডেন্ড হিসেবে ২০১৯-২০ অর্থবর্ষে ৫৭ হাজার কোটি টাকা দেবে রিজার্ভ ব্যাংক। যদিও এই প্রথম নয়, ২০১৮-১৯ অর্থবর্ষে সরকারকে ২৮ হাজার কোটি টাকা দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। গত বছর অগাস্ট মাসে নিজের ভাঁড়ার থেকে কেন্দ্রকে ১ লক্ষ ৭৬ হাজার কোটি দেওয়ার প্রস্তাবে সম্মতি জানিয়েছিল আরবিআই।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...