Saturday, April 4, 2026

মোস্ট ওয়ান্টেডের তালিকায় বিপ্লবী ক্ষুদিরাম বসু ! ওয়েব সিরিজ ঘিরে বিতর্ক

Date:

Share post:

বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি মোস্ট ওয়ান্টেডের তালিকায়। হ্যাঁ শুনতে অবাক লাগলেও, এমনই কান্ড ঘটেছে। যা দেখে চোখ কপালে ওঠার মতো অবস্থা। এই নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ-এর ওয়েবসিরিজ ‘অভয় টু’ ঘিরে বিতর্ক ছড়াল।

দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসার অভয় প্রতাপ সিং।অপরাধীদের জন্য এই নামটাই যথেষ্ট। তাদের কার্যকলাপে রাশ টানতে হাজির অভয়। তাঁকে নিয়েই ক্রাইম থ্রিলার ‘অভয়’। প্রথম স্ট্রিমিং হয় গত বছর ফেব্রুয়ারি মাসে। ১৪ অগাস্ট রিলিজ করে ‘অভয় টু’। প্রথম সিরিজ দারুণ সাড়া ফেললেও, দ্বিতীয় সিরিজে তৈরি হলো বিতর্ক।

অভয়ের ভূমিকায় অভিনয় করেছেন কুনাল খেমু। অভয় টু’ এর দ্বিতীয় পর্বে দেখা যাচ্ছে, পুলিশ অফিসার অভয় এক অপরাধীকে জিজ্ঞাসাবাদ করছেন। অভয়ের যেখানে বসে আছেন তার সোজাসুজি মোস্ট ওয়ান্টেড বোর্ড লাগানো আছে। যেখানে অপরাধীদের ছবি রয়েছে। ওই বোর্ডের নিচের দিকে রয়েছে বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি। আর এই ছবি ঘিরেই ক্ষুব্ধ নেটিজেনরা।

এই ছবি সামনে আসতেই প্রতিবাদ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওয়েব সিরিজের স্ক্রিনশট পোস্ট করে কেউ কেউ লিখছেন, ‌”স্বাধীনতা দিবসে এর থেকে ভাল উপহার আর কী হতে পারে!‌” চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতা, অসতর্কতার অভিযোগ তুলেছেন নেটিজেনরা। তাঁদের প্রশ্ন, পোস্ট প্রোডাকশনের সময় কি কারোর চোখে পড়ল না এই ভুল? নাকি ইচ্ছাকৃতভাবেই এড়িয়ে যাওয়া হয়েছে? তবে এ নিয়ে এখনও মুখ খোলেননি পরিচালক কেন ঘোষ। কুনাল খেমু ছাড়াও এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন বিদিতা বাগ, সন্দীপা ধর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...