Monday, April 6, 2026

বিক্ষুব্ধদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দিল্লিতে দিলীপ ঘোষ

Date:

Share post:

বিক্ষুব্ধদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দিল্লিতে দিলীপ ঘোষ। দলের সভাপতির সঙ্গে একান্ত বৈঠকে রাজ্য সভাপতি চাঁচাছোলা ভাষায় বলছেন, দলের একাংশ দল চালাতে বাধা দিচ্ছে, কার্যত বিরক্ত করছে, বিভিন্ন খবর খাওয়ানো হচ্ছে, শত্রু শিবিরে যোগাযোগ রাখা হচ্ছে, সমান্তরালভাবে দল চালানোর চেষ্টা হচ্ছে, দলের অভ্যন্তরীণ কথা বাইরে চলে যাচ্ছে। এভাবে চলতে পারে না। দিলীপ নাড্ডাকে বলছেন, যারা দৈনন্দিন আন্দোলনের সঙ্গে যুক্ত নেই, দলের কর্মীদের সুখ দুঃখের কোনও খবর রাখেন না, তারা পদের সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হিরো সাজার চেষ্টা করছেন। দুমদাম মন্তব্য করছে। এতে দলের কর্মী-সমর্থকদের কাছে ভুল বার্তা যাচ্ছে।

শুধু আক্রমণ নয়, আত্মসমালোচনাও থাকছে বৈঠকে। রাষ্ট্রীয় সভাপতিকে বলবেন, দিলীপ ঘোষ সব জায়গায় ঠিক একথা মনে করি না। ভুল থাকতেই পারে। সে নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা হোক। কিন্তু খবর খাওয়ানোর অভ্যাস বন্ধ করতে হবে। সকলের এখন এক হয়ে একুশের প্রস্তুতি নেওয়ার দরকার। মানুষ সঙ্গে আছেন। ভোট বিজেপির বাক্সে ফেলতে হবে। সেটাই এখন আশু কর্তব্য। যদিও বৈঠকের শেষে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার কথা উভয়েই সামনে রাখবেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...