Monday, April 6, 2026

জানেন কী? এদেশেও চালু ছিল ১০হাজার টাকার নোট !

Date:

Share post:

আজ এখন যা জানবেন তা জানলে চোখ কপালে উঠতে বাধ্য! হ্যাঁ, গল্প হলেও সত্যি যে একসময় ভারতেই চালু ছিল ১০ হাজার টাকার নোট। কী অবাক হচ্ছেন? হাল আমলে অনেক টাকাই তো বাতিল হতে দেখেছেন । কিন্তু জানেন কী, এই জমানার মতোই একবার বাতিল হওয়ার পর আবারও চালু করা হয়েছিল দশ হাজার টাকার নোট ।
অবশ্য বিষয়টা জানতে গেলে আপনাকে ফিরে যেতে হবে ইতিহাসের পাতায় । সালটা ছিল
১৯৩৮ । পরাধীন ভারতে তখন রমরমিয়ে চলছে ইংরেজ শাসন। ওই বছরই প্রথম কাগজের নোট ছাপানো শুরু করে রিজার্ভ ব্যাঙ্ক। প্রথম ছাপা শুরু হয় ৫ টাকার নোট। পরবর্তীতে সেই বছরেই নতুন ১০ টাকা, ১০০ টাকা, ১০০০ টাকা এবং ১০ হাজার টাকার নোটও ছাপানো শুরু করে রিজার্ভ ব্যাঙ্ক । যদিও ১৯৪৬ সালে আচমকাই বাতিল করে দেওয়া হয় ১০০০ এবং ১০ হাজার টাকার নোটটি। এরপর ১৯৪৭ সালে দেশ স্বাধীন নয়। পরে ফের ১৯৫৪ সালে নতুন করে ১০০০ টাকা এবং ১০ হাজার টাকার নোট বাজারে নিয়ে আসা হয়। এরপর বাজারে আসে ৫০০০ টাকার নোটও। শেষপর্যন্ত অবশ্য ১৯৭৮ সালে এই পাঁচ হাজার এবং দশ হাজার টাকার নোট পুরোপুরি বাতিল হয়ে যায়। কী, এবার বিশ্বাস হল তো!

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...