Monday, March 16, 2026

সংক্রমণের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ক্লার্কশিপ-সহ ৩৭টি লিখিত পরীক্ষা

Date:

Share post:

সংক্রমণ হ্রাস পাচ্ছেনা, বরং বেড়েই চলেছে৷ এই কারনেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল ক্লার্কশিপের দ্বিতীয় পর্ব সহ রাজ্য সরকারি অফিসে কর্মী নিয়োগ সংক্রান্ত ৩৭টি লিখিত পরীক্ষা। আগামী ৩ সেপ্টেম্বর থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে এই পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল।
জানা গিয়েছে, PSC বা পাবলিক সার্ভিস কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সূত্রের দাবি, এই পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকারি অফিসে প্রায় ১০ হাজারের বেশি নিয়োগ হতো, যা বেশ কিছু দিনের জন্য পিছিয়ে গেল। WBCS- সহ কিছু ক্যাডারভিত্তিক পরীক্ষাও এই সময়ে হওয়ার কথা। তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সম্ভবত এইসব পরীক্ষাও স্থগিত হতে চলেছে৷ PSC-র চেয়ারম্যান দেবাশিস বসু জানিয়েছেন, “সংক্রমণের জেরে গণপরিবহণ ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি। ফলে কমিশন পরীক্ষার আয়োজন করলেও পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছতে পারবেন না। সেই কারণেই প্রস্তাবিত ৩৭টি লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।” তিনি জানিয়েছেন, “কমিশন সর্বতোভাবে প্রস্তুত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুততার সঙ্গে সব পরীক্ষা নেওয়া হবে”। স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলির মধ্যে রয়েছে, ক্লার্কশিপের দ্বিতীয় পর্ব, আইসিডিএস সুপারভাইজার মেইন, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস (প্রিলি-মেইন), ক্রেতাসুরক্ষা দপ্তরের অধীনে ইন্সপেক্টর, এগ্রিকালচার মার্কেটিং অফিসার, শ্রমদপ্তরের অধীনে ইএসআই হাসপাতালের ওয়ার্ড মাস্টার, খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের উদ্যানপালন প্রযুক্তি সহায়ক নিয়োগ ইত্যাদি।

spot_img

Related articles

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...